জামালগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নিহত ১, আহত ৫

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ১ জন নিহত ও ৭ জন আহত সহ কয়েকটি গবাদি পশু আক্রান্ত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামে পাগলা কুকুরের কামড়ে রমজান আলীর ছেলে ইমন আলী (৫) চিকিৎসারত অবস্থায় মারা যায়। একই কুকুরের কামড়ে কালীবাড়ী গ্রামের মরম আলীর ছেলে আশোক আলী, শাহজাহান, উত্তর কামলাবাজের দুলাল মিয়ার ছেলে আদনান, সুব্রত সরকারের ছেলে স্বপ্নীল সরকার আহত হয়।  এছাড়া কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ১টি গাভি গুরুতর আহত হওয়াসহ ৩টি ছাগলের মৃত্যু হয়েছে।