জামালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের মৃত ফয়সাল মিয়ার আড়াই বছরের শিশু পুত্র মিনহাজ উদ্দিন পানিতে ডুবে মারা গেছে।
জানা যায় গতকাল বিকেল ৫ টায় মিনহাজ ঘর থেকে বের হয়ে যায়। তার আত্মীয় স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ি নিকটস্থ একটি গর্ত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।