জামালগঞ্জ প্রতিনিধি
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই শ্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে জামালগঞ্জ পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা ও জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দুপুর ১২ টায় সাচনা বাজার শ্রীশ্রী জগনাথ মন্দির প্রাঙ্গণে সম্মেলনে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি করুণা সিন্ধু তালুকদার।
সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্বু সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বনিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলার কার্য্যনিবার্হী সদস্য মলিনা রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা পরিষদ সদস্য দীপক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জোতি চক্রবর্তী, উপজলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি নির্মাল্য কান্তি রায় সসিম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, পূজা উদযাপন পরিষদ সৈকত ঘোষ চৌধুরী, অতুল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ ইউপি পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শৈলেন্দ্র দেবনাথ, ফেনারবাক ইউপি সাধারণ সম্পাদক কল্লোল সরকার, সাচনা বাজার ইউপি সাধারণ সম্পাদক অ্যাড. বিমান চন্দ্র রায়, জামালগঞ্জ উত্তর ইউপি সাধারণ সম্পাদক মনি রায়, ভীমখালী ইউপি সভাপতি কৃপা সিন্ধু রায়।
সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক অধিক সংখ্যক কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সমরেন্দ্র আচার্য শম্ভু কে সভাপতি ও অজিত কুমার রায় কে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১ মাসের মধ্যে পূর্ণঙ্গ কমিটি করার আহবান জানান।


