জামালগঞ্জ সংবাদদাতা
জামালগঞ্জ উপজেলার পেশাজীবী মোটরসাইকেল চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো. সানোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুইটি পদের বিপরীতে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. নাজিম উদ্দিন সভাপতি পদে, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। বাকি সাধারণ সম্পাদক পদে মো. সানোয়ার হোসেন ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর উদ্দিন ৮৪ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে ১১৯ ভোট পেয়ে মো. হযরত আলী বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জুবায়ের আলম পেয়েছেন ৮০ ভোট। নির্বাচনে ৩২৯ ভোটের মধ্যে ২০৩ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার বাদল। সহকারী প্রিসাইডিংয়ের দায়িত্ব পালন করেন মো. সাইফুল ইসলাম ও শাহ কামাল সংগ্রাম। সার্বিক তত্বাবধানে ছিলেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, মোটর চালক সমিতির সাবেক সভাপতি মো. মোশাহিদ হোসেন।


