জামালগঞ্জ প্রতিনিধি
প্রতারণার অভিযোগে জামালগঞ্জে প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি শাহ আবুল কাশেম (৪২) কে ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদ- প্রদান করেছেন। উপজেলার বিভিন্ন গ্রামের প্রতিবন্ধীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় তাকে এই কারাদ- প্রদান করা হয়।
দ-প্রাপ্ত শাহ আবুল কাশেমের বাড়ি উপজেলার ভীমখালী ইউনিয়নের মানীগাঁও গ্রামে। তিনি মৃত মোহাম্মদ আলীর পুত্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসা নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট টিটন খীসা।


