জামালগঞ্জে প্রতিবন্ধী পরিবার পরিদর্শন করলেন সমাজ সেবার উপ-পরিচালক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আলী উস্তারের প্রতিবন্ধী পরিবার পরিদর্শন করেছেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন চৌধুরী, জামালগঞ্জ উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, জেলা সদর হাসপাতাল কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, জেলা সমাজ সেবা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি  
 মো. আলী নুর, উপজেলা সমাজ সেবা প্রতিনিধি শাহ আলম চিশ্তী, এলাকার সমাজ সেবক আবুল কালাম আজাদ প্রমুখ।
জানা যায়, হোসেনপুরের আলী উস্তার নিজে প্যারালাইসেস রোগে আক্রান্ত, তার ৯ সন্তানের মধ্যে সুহেল, রুবেল, সুমা, জুয়েল, জুনেল, আলী আহমদ ও জুমা বেগম এই ৭ ছেলে মেয়েই বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে এই পরিবারের তিন জনের নাম তালিকায় থাকলেও জেলা সমাজ সেবা কর্মকর্তা বলেন, বর্তমানে ৭ জনেরনামই  প্রতিবন্ধী ভাতা তালিকায় অর্ন্তর্ভূক্ত করা হবে।
পরিদর্শনকালে উপ-পরিচালক প্রতিবন্ধী পরিবারকে ৩৬০০ টাকার একটি চেক ও চারটি কম্বল প্রদান করেন।