জামালগঞ্জে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ৫দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা হেলিপ্যাড মাঠে আনুষ্ঠানিকভাবে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি টিটন খীসা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন  (বাফুফে) আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৫দিন ব্যাপী প্রশিক্ষণের পর উপজেলা থেকে বাছাই করে ২০ জন ফুটবলারকে ঢাকায় প্রশিক্ষণের জন্য নেয়া হবে। প্রশিক্ষক হিসেবে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ রাজু আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাইদ হিল্লোল, ক্রীড়া সংগঠক মনফর আলী, সাবেক ক্রীড়াবিদ আকবর হোসেন।
অনুষ্ঠানে খেলোয়ারবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।