জামালগঞ্জে ফেনারবাঁক ইউপি আওয়ামী লীগের সম্মেলন

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়নের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আব্দুল বারী’র সম্মেলনে সভাপতিত্বে ও
উপজেলা শ্রমিকলীগের নেতা মাও. সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, বিশেষ অতিথির জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, সিনিয়র সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল রাজ্জাক, প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু।
এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, রিয়াজ উদ্দিন, জসিম উদ্দিন, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খায়ের, উপজেলা স্বেচছা সেবকলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক আশাদুর চৌধুরী, ইউপি যুবলীগের সভাপতি ইকবাল হোসেন।