জামালগঞ্জে বই উৎসব অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি
‘নতুন বইয়ের গন্ধ শুকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’ শ্লোগানকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলার সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
রবিবার সকালে জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যচ্ছেন। বিশ্বের দরবারে মাথা উচঁু করে দাঁড়াতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচী গ্রহণ করেছে। বিশ্বে একমাত্র বাংলাদেশই বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হসিনা সরকার ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।
জামালগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত দেব’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবিএম মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, প্রধান শিক্ষক সিতোশ তালুকদার, জাতীয় পাটির উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার।
পরে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এম নবী হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।