জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, জেলা মুক্তিযুদ্ধা চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়। উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি শাহান আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বীরা রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার, আবুল কালাম সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. সফর আলী, উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সহ সভাপতি মতিউর রহমান, সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মনোয়ারা আক্তার মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বায়েজিদ বিন ওয়াহিদ, গণসংযোগ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য মারজানা আক্তার শিবনা প্রমুখ।
সভায় প্রয়াত আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।


