জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সের হলরুমে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। বজ্রপাত থেকে বাঁচার কৌশল নিয়ে উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈন উদ্দিন আলমগীর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জি¦লানী আফিন্দী রাজু, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, বর্তমান সভাপতি মো. হাবিবুর রহমান।
কর্মশালায় জানানো হয়, গত দশ বছরে দেশে বজ্রপাতে মারা গেছে ২ হাজার ৫৭৫ জন। যাদের মধ্যে ৯৭ শতাংশই গ্রামের কৃষক ও মৎস্যজীবী। সাধারনত: এপ্রিল থেকে জুন পর্যন্ত বজ্রপাত বেশী হয় এবং তা ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হয়। কর্মশালায় উপজেলার শিক্ষক, ইমাম, সাংবাদিক সহ ৩০ জন অংশগ্রহণ করেন।


