জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সাচনা বাজার ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন পাঠান।
সাচনা বাজার ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর নূর আখঞ্জির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার।
সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জুলফিকার চৌধুরী রানা, বিএনপির নেতা অ্যাড. শাহীনুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দি, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ আলী আক্কাছ মুরাদ, সাচনা বাজার ইউনিয়নের সহ সভাপতি মঞ্জুরুল হক আফিন্দি, ভীমখালীর সাধারণ সম্পাদক সৈয়দ আলী হোসেন, বেহেলীর সাধারণ সম্পাদক নজির আলী, ভীমখালীর সাংগঠিক সম্পাদক শাহ রুকন উদ্দিন, ভীমখালীর বিএনপি নেতা আক্তারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ফারুকী, সাচনা বাজার ইউনিয়নের সহ সাংগঠিক সম্পাদক আব্দুস শহীদ, ছাত্রদল নেতা এমদাদুল হক হিরন, মঈনুল ইসলাম প্রমুখ।


