জামালগঞ্জ ইউনিট বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতিনিধিদের সমন্বয়ে আগামী ৮ আগস্ট সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের তারিখ নির্ধারণ করা হয়েছে। রবিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় এই তারিখ নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন এবং পরিচালনা করেন সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
প্রস্তুতি সভায় জেলা বিএনপি’র পক্ষ থেকে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন, সহ সভাপতি আকবর আলী, আবদুল মোতালেব খান, ফারুক আহমদ, সেলিম উদ্দিন, রেজাউল হক, আনসার উদ্দিন, আনিসুল হক, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, মামুনুর রশিদ শান্ত, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল ও দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের।
জামালগঞ্জ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, নূরুল হক আফিন্দি, শাহ মো. শাহজাহান, আজিজুর রহমান আজিজ, রফিক বিন বারী, মোহাম্মদ আলী, সিরাজ মিয়া, উপজেলা চেয়ারম্যান মো. রজব আলী, সাজ্জাদ মাহমুদ, সহ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যক্ষ শেরগুল আহমদ, যুগ্ম সম্পাদক নূর হোসেন, এটিএম হেলাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি


