জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমুলের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষক সমিতির ভবনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আক্কাছ মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি, বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আবুবকর, জয়নাল আবেদীন,আবু হানিফা,আব্দুল খালিক, ছাত্রদল সভাপতি গোলাম রব্বানী আফিন্দি, জুয়েল আহমদ প্রমুখ।


