জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক উপসচিব বীর মুক্তিযোদ্ধা মো:. রইছ উদ্দিন, জামালগঞ্জ থানার এসআই মাসুদ আহমেদ।।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী আশরাফুজ্জামান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলম্দর, শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, যুব ও মহিলা আওয়ামী লীগের উপজেলা সভাপতি শাহানা আল-আজাদ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গতবছরের কার্যবিবরণি পেশ করেন। এছাড়াও মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন উপকমিটি করা হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা দলীয় নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশা লোকজন উপস্থিত ছিলেন।


