জামালগঞ্জে বিদ্যালয় পর্যায়ে বই বিতরণ শুরু

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে বই উৎসব ও শিশুবরণকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বই বিতরণ শুরু হয়েছে। সোমবার বিকেলে জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আলম ভুঁইয়া।
উপজেলার ফেনারবাক ইউনিয়নের ৩১ টি বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বই বিতরণের সময় প্রধান শিক্ষক আবুতাহের, তপন কুমার তালুকদার,       
রনেন্দ্র কুমার তালুকদার, সাইফুল ইসলাম, বাচ্চু মিয়া চৌধুরী, অতুল চন্দ্র তালুকদার, প্রদীপ কান্তি তালুকদার, মৃনাল কান্তি তালুকদার, তোফাজ্জল হোসেন, সিরাজুল ইসলাম শেখ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর হোসেন, গণমাধ্যম কর্মী দিল আহমেদ সহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।