জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের পল্লীর দুটি গ্রামে দুই শতাধিক গ্রাহকের মধ্যে পল্লী বিদ্যুৎতের সংযোগের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর কদমতলীতে ও ফেনারবাক ইউনিয়নের ভুতিয়ারপুর গ্রামে আনুষ্টানিক ভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
চানপুর কদম তলীর নাট মন্দির ভুতিয়ারপুর মাদ্রাসার মাঠে পৃথক পৃথক বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ফেনারবাকের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলীর চেয়ারম্যান অসীম তালুকদার, দলীয় নেতা করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সিরাজুর রহমান, আসাদ আল আজাদ, আবুল আজাদ, সায়েম পাঠান, আবুল খয়ের, সুব্রত পুরকায়স্থ, মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিশ্বম্ভরপুরে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা
- রিজার্ভ চুরি- অর্থ আদায়ের পর তদন্ত প্রতিবেদন প্রকাশ: অর্থমন্ত্রী


