জামালগঞ্জে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের কয়েকশত গ্রাহকের মধ্যে পল্লী বিদ্যুতের সংযোগের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ভীমখালী ইউনিয়নের ঘাগটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে    বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
ভীমখালীর ইউনিয়নের উজ্জলপুর, গোলামীপুর, শ্রীপুর, ছোট ঘাগটিয়া, বড় ঘাগটিয়া গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধনের সময় পল্লী বিদ্যুৎ সুনামগঞ্জের এজিএম জসিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণাসিন্ধু তালুকদার, ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া, ভীমখালীর সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, বেহেলী ইউপির চেয়ারম্যান অসীম তালুকদার, দলীয় নেতা ইউসুফ আল আজাদ, জহিরুল হক তালুকদার, কাজী আশরাফুজ্জামান, নাসিরুল হক আফিন্দি, আবুল খয়ের, আবুল আজাদ, সায়েম পাঠান, মলি হোসেন, মাসুম মিয়া, বাবুল মিয়া, আবুল কাশেম আখঞ্জি প্রমুখ।