জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ (৭০) মৃত্যুবরণ করেছেন। তিনি গত রবিবার রাত ১১টায় সিলেটস্থ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি ফেনারবাঁক ইউনিয়নের নাজিমনগর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সকালে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, মদরিছ আলী, রফিকুল ইসলাম ভূইয়া ও এসআই মো. জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স। পরবর্তীতে নিজ বাড়িতে তাঁর দ্বিতীয় জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার।