জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বেসরকারী সংস্থা এনজিও মাইক্রোক্রেডিট প্রোগ্রাম ব্র্যাকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে সাচনা বাজারস্থ বেহেলী রোডে জয়নাল আবেদীন ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা উদ্বোধন করেন- সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম। ব্র্যাকের ডি.বি.আর মো.মনিরুজ্জামানের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন- ব্র্যাকের আরএম(দাবি) ইকবাল আহমেদ চৌধুরী,আরএম (প্রগতি) মিতালী ধর, এএম(দাবি) বিশ্বজিত ভৌমিক, এএম শেখ আশরাফুল আলম, অজিত বিশ্বাস, আশরাফ উদ্দিন, মেহেদী হাসান, প্রণব কুমার প্রমূখ।


