Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জামালগঞ্জে ভারতীয় মদসহ দুই জন আটক – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জামালগঞ্জে ভারতীয় মদসহ দুই জন আটক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাচনা বাজার থেকে গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশ মদ বহন করে আনার খবর পেয়ে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবহারকারী ও মোটর সাইকেলের চালককে আটক করা হয়।
আটককৃতরা হলো, বিশম্ভরপুর উপজেলার গ্রামের ফতেপুর গ্রামের মৃত সুনীল মজুমদারের ছেলে স্বদেশ মজুমদার (৩০), মোটর সাইকেলের চালক সাচনা বাজার ইউনিয়নের শেরমস্তপুর গ্রামের আ. লতিফের ছেলে নূরুল হক (৩৬)। পুলিশ তাদের কাছ থেকে ৩ বোতল ভারতীয় এসি ব্লাক ব্যান্ডের মদ আটক করেছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আতিকুর রহমান বলেন,‘মাদকসহ আটককৃত আসামীর বিরুদ্ধে জামালগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।’