আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে তদন্তে স্থানীয় মুক্তিযোদ্ধারা স্বাক্ষী প্রদান করবেন। বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় তালিকা, গেজেট, ভোটার,
লাল বইয়ে নাম না থাকা সত্বেও শুধু মাত্র সবুজ তালিকায় নাম উঠিয়ে কয়েকজন ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছে বিগত কয়েক বছর ধরে।
গত শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২১ ডিসেম্বর ২০১৫ তারিখের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা যাচাই বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার ৩৩ জন মুক্তিযোদ্ধাদের কাগজপত্র না পাওয়ায় তাদের যাচাই বাছাই এর কাজ শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ৭ জন ভূয়া মুক্তিযোদ্ধার শুনানী ও তদন্ত কার্যক্রম করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিটন খীসা।
তদন্ত চলাকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার,ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আগামী ২৫ জুলাই ৮ জন মুক্তিযোদ্ধার শুনানী গ্রহন করা হবে। এর মধ্যে রয়েছে ফেনারবাঁক ইউনিয়নের জামলাবাজ গ্রামের মোঃ হারুনুর রশীদ, শান্তিপুর গ্রামের হারুনুর রশীদ, বেহেলী ইউনিয়নের জগদীশ চন্দ্র দাস, সুরুজ আলী, আব্দুল মজিদ, শেখ সিরাজ মিয়া ও ভীমখালী ইউনিয়নের জহুর আলী ও নাজির উদ্দিন।
- সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- নির্বাচনী বিরোধের জের-দোয়ারায় চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা


