জামালগঞ্জে মদসহ ২ জন আটক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বেহেলী ইউনিয়নের বেহেলী বাজার সংলগ্ন নদীরঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশ ১৪২ বোতল মদ সহ ২ জনকে আটক করেছে।
আটককৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নইন্দাখলা পাড়া  
 গ্রামের হাবিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (২২), একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মনির হোসেন (২৩)। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্র্ব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।