স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামে আদালতের আদেশ অমান্য করে মসজিদের নামে রেকর্ডিয় জায়গা ও সরকারি রাস্তা জোর করে দখল করার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্টে একটি রেস্তুরায় সংবাদ সম্মেলনে
এই অভিযোগ করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী প্রনোজ কান্তি চৌধুরী।
রামনগর গ্রামের বাসিন্দা ভূমি মালিক আব্দুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তার আইনজীবী প্রনোজ কান্তি চৌধুরী। এসময় আব্দুর রহমানের ছেলে সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আইনজীবী প্রনোজ কান্তি চৌধুরী বলেন, রামনগর গ্রামের প্রভাবশালী প্রতিপক্ষ মৃত পল্টু মিয়ার ছেলে গোলাম মোস্তফা, গোলাম মোস্তফার ছেলে শেরে আলম, মৃত আস্কর আলীর ছেলে মিজানুর রহমান ও মুজিবুর রহমান মসজিদ নির্মাণের নামে তার মক্কেল রামনগর গ্রামের আব্দুর রহমানের পিতার নামে ১৪ শতাংশ রেকর্ডিং ভূমি ও সরকারি রাস্তা জোর করে দখল করেছেন।’


