স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে হেফাজতের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হকের কর্মসূচি স্থগিত হয়েছে। আজ রোববার (২১ মার্চ) দুপুরে জামালগঞ্জের খাবিনুল কোরআন মহিলা মাদ্রাসার মহাসম্মেলনে বক্তব্য দেবার কথা ছিল মাওলানা মামুনুল হকের। জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আহ্বানে এই সম্মেলন স্থগিত করা হয়েছে। রোববার বিকালে মাদ্রাসার পরিচালক মাওলানা কাওসার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলার ইমাম- আলেম ওলামাগণ এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনেন শান্তি-সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখা এবং ধর্মীয় গুজব প্রতিহতকরণ বিষয়ক মতবিনিয় সভায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শাল্লায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এমন অবস্থায় আবারও মামুনুল হক কে অতিথি করে অনুষ্ঠান করা ঠিক হবে না। তাই খাবিনুল কোরআন মহিলা মাদ্রাসার সম্মেলন স্থগিত করার আহ্বান জানান তিনি।
বিকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন জামালগঞ্জের খাবিনুল কোরআন মহিলা মাদ্রাসায় আসেন। এসময় তিনি মাদ্রাসার পরিচালক ও আলেম ওলামাদের সঙ্গে কথা বলেন।
খাবিনুল কোরআন মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা কাওসার আহমদ বলেন, প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আহ্বানে সম্মেলন স্থগিত করেছি। বিশেষ করে ২৬ মার্চ পর্যন্ত রাষ্ট্রীয় অনেক কর্মসূচি রয়েছে। এজন্য কর্মসূচি স্থগিত করছি।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, সারাদেশে মুজিব শতবর্ষের অনুষ্ঠান চলছে। গত ১৫ মার্চ মামুনুল হক’এর দিরাইয়ের সমাবেশ কে কেন্দ্র করে শাল্লায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আমরা এই সম্মেলন স্থগিত করার আহ্বান করেছি। মাদ্রাসার কর্তৃপক্ষ সে আহ্বান রেখেছেন। সেজন্য উনাদের ধন্যবাদ জানাই।
- অন্যায়কারী যে দলেরই হোক শাস্তি পেতে হবে- জয়া সেনগুপ্ত এমপি
- নোয়াগাঁওয়ে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল


