জামালগঞ্জে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জের ভারপ্রাপ্ত মৎস্য কর্মকতা কামরুল হাসানের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৎস্যজীবি সম্প্রদায়ের পক্ষে লিখিত অভিযোগ করেছেন হরিনাকান্দির মনু মিয়া। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে উল্লেখ  করা হয়েছে, একটি মৎস্যজীবী প্রত্যায়ন দেয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা মনু মিয়ার কাছ থেকে দুইবারে ৫০ হাজার টাকা নগদ গ্রহণ করেন। পরে প্রত্যয়ন দেই দিচ্ছি বলে সময় কর্তন করেন। এখন টাকাও দিচ্ছেন না, প্রত্যায়নও দিচ্ছেন না।
অভিযোগে আরো উল্লেখ করেন, মৎস্যকর্মকর্তা অন্য একটি রেজিষ্ট্রেশনভুক্ত প্রভাবশালী সমিতির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের সমিতিকে না দেওয়ার সিদ্ধান্ত নেন। বার বার যোগাযোগ করলেও তার কাছ থেকে কোন সদুত্তর পাচ্ছেন না মনু মিয়া। এমনকি তাদের ফোনও রিসিভ করছেন না মৎস্য কর্মকর্তা। এমনকি স্থানীয় বেহেলীর চেয়ারম্যান অসীম তালুকদার বিষয়টি নিয়ে বার বার উপজেলা মৎস্য কর্মকর্তাকে বার বার ফোন করলেও তিনি কোন সাড়া দেন নি।
বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসীম তালুকদার  বলেন, ‘আমি বার বার মৎস্যজীবিদের প্রত্যায়নের ব্যাপারে তাকে অনুরোধ করেছি। এও বলেছি কাজ করতে না পারলে গরিব জেলেদের টাকাগুলি ফেরত দিয়ে দিন। এমনকি তিনি আমার কথার কোন কর্ণপাত করেন নি। আমি বিষয়টি জেলা মৎস্য কর্মকর্তাকে জানালে তিনিও কোন ধরনের সহযোগিতার আশ্বাস দেন নি।’  
এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি বার বার ফোনের সংযোগটি কেটে দেন।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’  
জেলা মৎস্য কর্মকর্তা শংকর দাস বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।