জামালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন, জামালগঞ্জ থানার অফিসার ইন চার্জ মীর মো. আব্দুন নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক উপসচিব বীর মুক্তিযোদ্ধা মো. রইছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলম্দর।
অন্যদের মাঝে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।