জামালগঞ্জে শিক্ষকের উপর এলাকাবাসীর অভিযোগের তদন্ত প্রতিবেদন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর দাখিল করা লিখিত অভিযোগের তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। গেল আগস্ট মাসে সাচনা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালামের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে ৬ জন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তাকে দিয়ে একটি তদন্ত    
কমিটি গঠন করে দেয়া হয়।
তদন্তে অভিযোগকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।