জামালগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন জামালগঞ্জ মহিলা মাদ্রাসায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান।
এম,কে আর ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম, উপজেলা আ.লীগের  তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল হক তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সজিব, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সিপার মিয়া, মাদ্রাসার পরিচালক কাউসার আহমদ, ফাউন্ডেশনের মহসীন কবীর, রিয়াদ রহমান, জহির বিন রুহুল, গণমাধ্যমকর্মী দিল আহমেদ, একেএম জাকারিয়া প্রমুখ। ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে ৫টি সেলাই মেশিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থী রুমায়েল আহমদ সাগরকে ৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।