জামালগঞ্জ সংবাদদাতা
জামালগঞ্জ উপজেলায় সাফিজ উদ্দিন সরকার প্রাথমিক বিদ্যালয়ের ১২৪ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।
প্রধান শিক্ষক রুহুল আমীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বি জাহান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আমির হোসেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষিকা পান্না রানী সরকার, শিউলী আক্তার, হাসিনা বেগম, সবিতা রানী সরকার, অনিশা রানী তালুকদার প্রমুখ।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বি জাহান বলেন, উপজেলার ১২৬টি বিদ্যালয়ের মাঝে ৪০টি বিদ্যালয়ে আমেরিকার ইউএসএইডের পক্ষ থেকে স্কুল ব্যাগসহ খাতা-কলম ও অন্যান্য সামগ্রী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়া হয়েছে। এ সময় তিনি শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন।


