জামালগঞ্জে শিক্ষা বৃত্তি বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে আলহাজ্ব মনির হোসাইন শিক্ষা বৃত্তি ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদ থেকে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানে উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা  কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম।
ইউপি সচিব প্রদীপ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। বিশেষ অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রইছুজ্জামান, বদ্যালয় পরিচালনা কমিটির সদস্য স্বপন কুমার রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব ও সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানতোষ ঘোষ চৌধুরী।
অনুষ্ঠানে ৫২ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি সাচনা বাজার ইউনিয়ন পরিষদ থেকে ছাত্রীদের স্কুল ড্রেস, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় বুক সেলফ, মসজিদে দেয়াল ঘড়ি, শিক্ষকদেরকে ছাতা প্রদান করা হয়।