জামালগঞ্জে শিক্ষা মেলার উদ্বোধন

আকবর হোসেন, জামালগঞ্জ
‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই শ্লোগানে জামালগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২ দিন ব্যাপী শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী।
প্রধান শিক্ষক গোলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, সিরাজুল ইসলাম শেখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আকবর হোসেন, প্রধান শিক্ষক নূরুল হক, শওকত আলী, ফখরুল ইসলাম, নিশেন্দু গোস্বামী, আবু তাহের, রুহুল আমিন, সুমন রায়, হামিদা খাতুন, শাহাব উদ্দিন, অনিতা রানী তালুকদার, নাসিমা বেগম শেখর তালুকদার, লুৎফুর রহমান, মাধবী রায় চৌধুরী, গোপা পুরকায়স্থ, নিপা দাস, সাফিজ উদ্দিন, আলী আক্কাছ মুরাদ সহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বেসরকারী সংস্থা অংশগ্রহণ করেছে।