জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় শিশুদের মাঝে ব্র্যাকের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাকের শিক্ষা কর্মসূচি ‘পাশে আছি’ প্রকল্পের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক শিক্ষা প্রকল্পের জেলা সমন্বয়ক আবুল কালাম আজাদ।
ব্র্যাক শিক্ষা প্রকল্পের উপজেলা ম্যানাজার মানসী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্র্যাক শিক্ষা এডভোকেসী বিভাগীয় ব্যবস্থাপক রিপন চন্দ্র মন্ডল, ব্র্যাক শিক্ষা কর্মসূচীর বিভাগীয় ব্যবস্থাপক মামুনুর রহমান। বক্তব্য দেন নূরে আলম ফরায়েজী, রাবেয়া বুসরী।
এসময় ৬০জন শিশু ও শিশুদের মায়েরা উপস্থিত ছিলেন। প্রত্যেক শিশুকে ১বক্স রং পেন্সিল, ছবি আঁকার বই ও প্রেক্টিস বুক দেওয়া হয়।


