জামালগঞ্জে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, উপজেলা তথ্য আপা ইতি রানী দেবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক কামরুল ইসলাম তালুকদার সবুজ, আবু উবায়দা নাদিম, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ। সঙ্গীত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ‘খ’ গ্রুপে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও ‘গ’ গ্রুপে জামালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে।