জামালগঞ্জ উপজেলায় ২০১৭ সালে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নির্বাচিত হয়েছেন সুমন কান্তি রায়। গত ১৯ জুলাই উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক বাছাই কমিটি উপজেলার ধনুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কান্তি রায়কে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা করেন।
প্রধান শিক্ষক সুমন কান্তি রায়ের বাড়ি উপজেলার সাচনা গ্রামে। তাঁর পিতার নাম স্বর্গীয় সনৎ কুমার রায় ও মাতার নাম স্বর্গীয় বাঞ্চামনি রায়। তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সকলের আশীর্বাদ কামনা করেন।


