জামালগঞ্জে সন্ত্রাস ও জঙ্গি বিরোধি সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জঙ্গি সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সেলিমগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জামালগঞ্জ থানার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনর্চাজ আতিকুর রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য   ইঞ্জিনিয়ার মোয়াজ্জম হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার ও আব্দুল মুকিত চৌধুরী।
দলীয় নেতা সায়েম পাঠানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,জেলা যুবলীগের সদস্য মোজাম্মেল হোসেন রোকন। সভায় বক্তব্য রাখেন বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, কাজী আশরাফুজ্জামান, আবুল কালাম সরকার, রিয়াজ উদ্দিন প্রমুখ।