জামালগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন করেছে উপজেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুসারে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সন্ত্রাস নাশকতা, জঙ্গি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নবী হোসেনের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে সভায় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সকলের মতামতে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি কমিটিতে হাজী মোহাম্মদ আলীকে সভাপতি, দিজেন্দ্র লাল দাস, স্বপন কুমার রায়, মতিউর রহমান, মুনাজ্জির আলী, আ.মুছাব্বির, প্রানতোষ ঘোষ চৌধুরী, নির্মাল্য কান্তি রায়, হাজী আ. খালেক, নূরুল হুদা চৌধুরী, জয়নাল আবেদীন, আখতারুজ্জামান শাহকে সহ সভাপতি, এম নবী হোসেনকে সদস্য সচিব, রেজাউল করিম শামীম, সত্যেন্দ্র কুমার রায়, এহছানুল করিম, ডা: ফারুক আহমদ, অ্যাড. আ. খালেক, আ: হক, আ. রহমান, শম্ভু আচার্য, অসিত রায় চৌধুরী, আ. রকিব, হাফিজা আক্তার দিপু, অ্যাড. আসাদ উল্লাহ সরকার, আ. আউয়াল, আরজ আলী, আ. মজিদ চৌধুরী, খন্দকার শহীদুল ইসলাম, ফারুক আহমদ, জামিল আহমদ জুয়েল, ছাদেক আলী, প্রজেশ পাল চৌধুরী, আ. মতিন চৌধুরী সহ ৮৮ জন সদস্য সহ ১০১ সদস্য কমিটি গঠন করা হয়েছে।