জামালগঞ্জে সাংবাদিকদের স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান বর্জনের ঘোষণা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে কর্মরত সাংবাদিকরা স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় দৈনিকের সাংবাদিকদের যথাযথ মুল্যায়ন না করায় প্রেসক্লাবে সভা করে সাংবাদিকরা মহান স্বাধীনতা দিবসের সরকারী অনুষ্ঠান বর্জন ও পৃথক কর্মসূচী পালন করার সিদ্ধান্তÍ গ্রহণ করেন।
জানা যায়, গত মহান বিজয় দিবসে জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের যথাযথ মুল্যায়ন না করায় সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করে পৃথক কর্মসূচী পালন করেন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করার কথা থাকলেও অদ্যবধি  জামালগঞ্জ প্রেসক্লাবকে মূল্যায়ন করা হয়নি। এ কারণে সাংবাদিকরা সরকারি কর্মসুচী বর্জন করে পৃথক কর্মসূচী ঘোষণা করেন।
এ বিষয়ে জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ বলেন, যথাযথ মুল্যায়ন না করার কারণে অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।