জামালগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে দীর্ঘদিন পলাতক থাকা দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানার এএসআই সুমন চন্দ্র গোপসহ সংঙ্গীয় ফোর্স। বৃহস্পতিবার রাত দুইটার দিকে তার নিজ বাড়ী থেকে সুবজল আহমদকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, জিআর মামলা নং ১৮০/১৩ ( সিলেট জালালাবাদ) থানার চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামী ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে সুবজল আহমদ দীর্ঘদিন যাবত পলাতক ছিল।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুবজল আহমদকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী আন্ত জেলা চোর দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত সে আত্মগোপনে ছিল।