জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে দৈনিক সুনামগঞ্জের খবরের বর্ষসেরা প্রতিনিধি আকবর হোসেনকে সংর্বধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডা: এসপি রায় ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। ডা: এসপি রায় ফাউন্ডেশনের ট্রাষ্ট্রি স্বপন কুমার রায়ের সভাপতিত্বে,দৈনিক যুগান্তর ও সুনামগঞ্জ খবরের জামালগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও এসপি রায় ফাউন্ডেশনের সমন্বয়কারী জামিল আহমদ জুয়েল। জামালগঞ্জ প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, সপ্তক সঙ্গীতের যৌথ ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মুহা: রশীদ আহমদ, সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা আ.লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান,সুশীল সমাজের প্রতিনিধি পংকজ পাল চৌধুরী,সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ,ওয়ালী উল্লাহ সরকার,তৌহিদ চৌধুরী প্রদীপ,আব্দুল আহাদ, সাইফ উল্লাহ, মো. আখতারুজ্জামান, জিয়াউর রহমান, নিজাম নূর, আবুল কালাম জাকারিয়া, দিল আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় আকবর হোসেনের হাতে ডা. এসপি রায় ফাউন্ডেশন, জামালগঞ্জ প্রেসক্লাব ও উদীচী শিল্পী গোষ্ঠির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন সংগঠনের প্রতিনিধিরা। সংবর্ধনা শেষে বিপ্লব বনিক ও একাব্বর হোসেনের সঙ্গীত পরিচালনায় জামালগঞ্জের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
উল্লেখ্য গত ১৩ ই শনিবার আগষ্ট সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে পত্রিকাটির ৪র্থ বর্ষ শেষে ৫ম বর্ষে পর্দাপন উপলক্ষে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বর্ষসেরা প্রতিনিধি আকবর হোসেনকে ক্রেষ্ট ও ২০ হাজার টাকার চেক তুলে দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।


