জামালগঞ্জে সেনাবাহিনীর সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলার নিম্নবিত্ত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।সেনাবাহিনীর সহযোগিতায় দুস্হ মানুষদের মাঝে এসব বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল ।
সোমবার দুপুর থেকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ভূতিয়ার পুর,গজারিয়া, বিভিন্ন পয়েন্টে রিকশাচালক,অটোচালক,ঠেলাগাড়ী চালক,সহ বিভিন্ন শ্রেণীর দিনমজুর ও দুস্হ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।চাল,ডাল,আলু ও মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষার সামগ্রীর একটি করে প্যাকেট নিম্ন আয়ের শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় ।পাশাপাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাহিরে বের না হয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে অনুরোধ করে ।খাদ্য সংকট দুর করতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার আশ্বাস দেওয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জিহান,সার্জেন্ট জয়নুর,প্রকল্প কর্মকর্তা এরশাদ হোসেন,ফেনার বাকঁ ইউপি সচিব অজিত কুমার রায়,ইউপি সদস্য আলী হাম্মদ,আ আসাদ আলী,মোশারফসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ।