জামালগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালীকরণে স্থায়ী কমিটির সভা

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে ফেনারবাঁক ইউনিয়নে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার শক্তিশালীকরণে স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার।
ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আসাদ আলী, আলী আহম্মদ, কেএম আব্দুর রশিদ, মোশারফ       
হোসেন, ইউপি সদস্যা নূরে জান্নাত লিপি, সেজু আক্তার,বেসরকারী সংস্থার সাইফ উল্লাহ প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটি নিয়ে কমিটির কার্যক্রম সর্ম্পকে আলোচনা করা হয়।