জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি, বৃক্ষরোপন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈন উদ্দিন আলমগীর। আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব, সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।
- প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ সদর উপজেলা কমিটি
- জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা


