জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ডিগ্রী কলেজে  স্বেচ্ছাশ্রমে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন করা হয়েছে। বেসরকারী সংস্থা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র জামালগঞ্জ ইয়ুথদের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, প্রভাষক মজিবুর রহমান, রফিকুজ্জামান, সুজিৎ রঞ্জন দে, কলেজ শিক্ষার্থী ও ইয়ুথ ইউনিটের কো অডিনেটর জাহাঙ্গীর আলম, যুগ্ম কোঅডিনেটর রাহুল চৌধুরী, নাসরিন আক্তার, কোষাধ্যক্ষ স্বর্ণা   
দে, সদস্য তামিম চৌধুরী, তাহেরা বেগম, তোফাজ্জল হোসেন, তামিম আহমেদ, শিউলী আক্তার, রহুল আমিন, নুসরাত সহ কলেজ শিক্ষার্থীগণ।