জামালগঞ্জে ৫ দফা দাবিতে কর্মবিরতি

জামালগঞ্জ সংবাদদাতা
জামালগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদে তিনদিনের কর্মবিরতি অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো নিয়োগ বিধি বাস্তবায়ন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) আপগ্রেডেশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও পদ আপগ্রেডেশন সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ, পদোন্নতি, চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবি নিয়ে তিনদিনের কর্মবিরতি পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, উপ সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, অফিস সহায়ক মো. শামীম রেজা।