জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে মদ পানের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা প্রদানকারীরা হলেন শাহপুর গ্রামের তুলা মিয়া চৌধুরীর ছেলে পলাশ চৌধুরী, নয়াহালট গ্রামের মৃত আবুল কালামের ছেলে শিরিন তালুকদার, একই গ্রামের আব্দুর রকিবের ছেলে হুমায়ুন কবীর ও পলাশ চৌধুরীর বন্ধু ঢাকার তোহা।
বুধবার রাতে জামালগঞ্জ থানা পুলিশ টহল
কালে ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রাম থেকে মদ্য পানরত অবস্থায় ৫ জনকে আটক করে নিয়ে আসেন। পরদিন বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদেরকে হাজির করলে আদালত তাদের এই জরিমানা প্রদান করেন।


