জামালগঞ্জে ’৮৪ ব্যাচের ইফতার ও মিলনমেলা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের সমন্বয়ে এক ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাচনা বাজারস্থ সিএন্ডবি রোডের দীপরাজ এন্টারপ্রাইজে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রভাষক সুদিন চন্দ্র পাল। প্রবাসী আলী হোসেনের আয়োজনে এবং তালুকদার সত্যজিত রায় ও বিদ্যারত্ন রায়ের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ব্যবসায়ী দীপক রায়, বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থ, ব্যবসায়ী নান্টু বনিক, সীতেশ রায় চৌধুরী, জহির উদ্দিন, নবী হোসেন ও রিয়াজ উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহরাজ মিয়া, ঝুটন পাল, মাও. কয়েছ আহমদ, নূরুল ইসলাম প্রমুখ। এতে আগামী ডিসেম্বরে সাধারণ সভার মাধ্যমে কমিটি গঠন করে জামালগঞ্জের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।