জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের ২০২৩—২৪ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের মাঠে বাজেট ঘোষণায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া। তিনি বলেন. জামালগঞ্জ উত্তর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসাবে গড়ে তোলা হবে। এজন্য আমারা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য সহ ইউনিয়নবাসীর সহযোগিতা চাই। এই বাজেট বর্তমান সময় উপযোগী ও জনকল্যাণমূলক বাজেট। যা যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করবে।
বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব প্রদীপ কুমার রায়। তিনি ইউনিয়ন পরিষদের ১ কোটি ২৮ লাখ ৭২ হাজার ৪শত’ টাকার বাজেট পেশ করেন। যা গত বছরের চেয়ে ২% বাড়ানো হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ইউপি সদস্য মো. মোশার্রফ হোসেন, খন্দকার মুজিবুর রহমান, মো. জামাল হোসেন, মো. মুস্তাক হোসেন, মো. কামাল মিয়া, মো. কবির হোসেন, মোছা. ছালমা আক্তার। বক্তব্য রাখেন কামিনীপুর গ্রামের আব্দুল খালেক, শরীফপুর গ্রামের হান্নান মিয়া, বেতাল আলীপুর গ্রামের হারুন মিয়া, গোলের হাটি গ্রামের আব্দুল আওয়াল।


