জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনু মিয়া কর্তৃক উপজেলা নারী জনপ্রতিনিধিদের কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার বিরুদ্ধে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার দিপুর সভাপতিত্বে
ও জামালগঞ্জ সদর ইউপির সংরক্ষিত মহিলা সদস্যা শারমীন সুলতানার সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লী নেতা আবুল কালাম সরকার, সুব্রত পুরকায়স্থ, ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউপির সংরক্ষিত আসনের সদস্যা মর্জিনা বেগম, ইউপি সদস্যা রুমা রানী, ফৈয়জুন নাহার, শিরিনা বেগম, আয়েশা আক্তার, সেরেনা আক্তার,নুরুন নাহার, মনোয়ারা, খুসবুল নাহার, হেলেন আক্তার, মাসকুন নাহার, কলি আক্তার, রাবিয়া আক্তার, স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা গুলজারা বিবি, আনোয়ার বেগম,রৌশন আক্তার, হাফসা আক্তার, আলেয়া বেগম, জাহানারা বিবি, ময়মুন নেছা প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা আগামী তিন দিনের মধ্যে উপজেলা নারী জনপ্রতিনিধিদের নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনু মিয়াকে তিন দিনের আল্টিমেটাম দেয়া হয়। না হলে মামলা করার হুমকি দেন উপস্থিত নারী নেত্রীরা।


