জামালগঞ্জ ও ছাতকে রুহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ

সু.খবর রিপোর্ট
মায়ানমারে রুহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে জামালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ গেইটের সামনে উপজেলা ছাত্র জমিয়তের ব্যানারে মানববন্ধন শেষে এই  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মৌলানা রায়হান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রশীদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মৌলানা ইয়াহিয়া, উপজেলা যুব জমিয়তের সভাপতি মৌলানা কাউসার আহমদ, মানুষের জন্য সেবা ফাউন্ডেশনের সভাপতি আলী আক্কাছ মুরাদ, হাফিজ মাছরুফ আহমদ, মৌলানা আল আমিন, মোহাম্মদ আলী উজ্জল, হাফেজ কামরুল ইসলাম প্রমুখ।     
ছাতক
ছাতকে ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করে ওলামা ঐক্য পরিষদ।
ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি মাও. আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাও. ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি মাও. আব্দুল হান্নান, মাও. সিদ্দিক আহমদ খান, মাও. আকিক হোসাইন, ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাও. সৈয়দ আহমদ, মাও, আখতার হোসেন, মাও. দ্বীন মোহাম্মদ, ফারুক আহমদ প্রমুখ।
মানববন্ধনে ব্যবসায়ী আজিজুর রহমান, আলহাজ্ব সামছুদ্দিন, প্রবাসী নজরুল ইসলাম, ফজলু মিয়া চৌধুরী, জুয়েল আহমদ, ছালিম আহমদ চৌধুরী লাহিন, নজরুল হক মুন্সি, মাও. মহিউদ্দিন, মাও. এখলাছুর রহমান, মাও. আজাদ মিয়া, মাও. এমরান আহমদ, মাও. কাওসার আহমদ, হাফিজ নুরে আলমসহ আলেম ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।